ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশার মৌরাট ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন হাবিবুর রহমান মিয়া


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ২২-৫-২০২২ রাত ৮:৩৮

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমার (রহিম মিয়া)।

 

শনিবার পাংশা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানান মৌরাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুর রাজ্জাক (মাস্টার) ।

 

উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম । উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল ওহাব মন্ডলের সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগে কার্য নির্বাহী কমিটির সকল সদস্যগন উপস্থিত ছিলেন।

 

উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মৌরাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার বলেন, আমাদের রাজনৈতিক অবিভাবক রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমার (রহিম মিয়া) কে সকলের সাথে মিলে মিশে দল পরিচালনার জন্য বলেছেন, সেই সাথে তাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে ঘোষনা দিয়েছেন।

 

এ ব্যাপারে হাবিবুর রহমান (রহিম মিয়া) বলেন, আমাকে দলের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে এ জন্য রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি’র প্রতি আমি কৃতজ্ঞ। আমি আমার সাধ্যমত চেষ্ঠা করব মৌরাট ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেতা কর্মীদের সাথে নিয়ে ইউনিয়ন আওয়ামীলীগকে শক্তিশালী করতে। প্রসঙ্গতঃ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ.বি এম লিয়াকত আলীর মৃত্যুর পর এ পদটি শুণ্য ছিল।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন