লালমোহনে ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করার লক্ষে ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়ন শাখা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ মে) বিকেলে হরিগঞ্জ বাজার হাফিজিয়া মাদ্রাসা মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন ও কবুতর এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
চরভূতা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মোঃ আবদুল হান্নানের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
পরে ভোলা-৩ আসনের এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওন এমপির সভাপতিত্বে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এতে মোঃ আবদুল হান্নান মাস্টার কে সভাপতি ও মোঃ জসিম উদ্দিন কে সাধারণ সম্পাদক করে চরভূতা ইউনিয়ন আওয়ামীলীগের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied