জুড়ীতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
"ভূমি অফিসে না এসে, ডিজিটাল ভূমিসেবা গ্রহণ"এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ভূমি সেবা সপ্তাহ-২০২২ উদ্বোধন করা হয়েছে। রোববার (২২ মে) দুপুর ১২টায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা।
পরে উপজেলা সভাকক্ষে 'ভূমি সেবা সপ্তাহ-২০২২' উপলক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও সহকারী কমিশনার ভূমি রতন কুমার অধিকারীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া,
শাহ্ নিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সমরজিৎ সিংহ, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, উপজেলা প্রকৌশলী আবদুল মতিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর আলী, একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিন, মৎস কর্মকর্তা আবু ইউসুফ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজ মাহমুদ, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুক আহমদ, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনফর আলী, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দেল ইসলাম রুয়েল, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা সমবায় অফিসার আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা তপন সূত্র ধর, জুড়ী থানার এসআই অনিক রঞ্জন দাস প্রমুখ। এছাড়াও এ সময় ভূমি সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।
এসময় সহকারী কমিশনার ভূমি রতন কুমার অধিকারী জানান, ভূমি অফিসে না এসে, ডিজিটাল ভূমি সেবার মাধ্যমে এখন সকলে ঘরে বসেই ভূমি উন্নয়ন কর, খতিয়ান (পর্চা), অনলাইন শুনানি, জলমহালের আবেদন, ভূমি সংক্রান্ত অভিযোগ জানাতে, ই-নামজারি, জমির ভূমি সেবা অ্যাপ, উত্তরাধিকার অ্যাপ এবং ভূমি বিষয়ক পরামর্শ পেতে পারেন। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আগত সেবাগ্রহীতাদের উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে সেবা প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ