ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

চুয়াডাঙ্গায় নৈশপ্রহরীর লাশ উদ্ধার


শামীম রেজা, চুয়াডাঙ্গা photo শামীম রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ২৫-৬-২০২১ রাত ৮:১
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় রায়সা বিলের নৈশপ্রহরী আলম আলী (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৫ জুন) বিকেলে স্থানীয়রা বিলের পানিতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। মারা যাওয়া আলম আলী দামুড়হুদা উপজেলার সুবোলপুর গ্রামের সুখসাগর পাড়ার মৃত ফকির আলীর ছেলে।
 
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আলম আলী রায়সা বিল পাহারা দেয়ার জন্য বাড়ি থেকে বের হন। রাতের কোনো এক সময় তিনি পানিতে পড়ে যেতে পারেন। সকালে বাড়ি যেতে দেরি হলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে কোথাও তাকে পাননি। পরে বিষয়টি বিল মালিকদের জানালে বিকেলে তার লাশ বিলের মধ্যে ভাসমান অবস্থায় দেখতে পায়। স্থানীয়রা দামুড়হুদা থানা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
 
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, স্থানীয়দের কাছ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ