ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দোহারে খাদ্য নিরাপত্তা কর্মশালা অনুষ্ঠিত


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ২২-৫-২০২২ রাত ৮:৪৬
ঢাকার দোহার উপজেলায় খাদ্য নিরাপত্তা, খাদ্য স্বাস্থ্যবিধি, রক্তাল্পতা এবং অপুষ্টি এবং স্বাস্থ্যকর বার্ধক্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 
রবিবার (২২মে) সকাল সাড়ে ১০ টায় দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে কর্মশালায় খাদ্য নিরাপত্তা, খাদ্য স্বাস্থ্যবিধি, রক্তাল্পতা এবং অপুষ্টি এবং স্বাস্থ্যকর বার্ধক্য বিষয় সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়।
দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. শীতল সঞ্চলনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলায় কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের মণ্ডল। সে সময় তিনি বলেন, আমাদেরকে খাদ্য নিরাপত্তা, খাদ্য স্বাস্থ্যবিধি, রক্তাল্পতা এবং অপুষ্টি এবং স্বাস্থ্যকর বার্ধক্য সম্পর্কে জানতে হবে। আমাদের ভেজাল মুক্ত খাবার উপাদানের জন্য কৃষকদের উৎসাহিত করতে হবে।
 
সে সময় খাদ্য সচেতনতায় বক্তব্য ডা. শামিলা তাবাসসুম বলেন, আমরা বাসি খাবার খাবো না এবং বাসি খাবার থেকে বিরত থাকবো। ২ দিনের বেশী খাবার ফ্রীজে রাখা যাবে না, তাহলে সেই খাবারের  জীবানো জন্মাবে যা আমরা সাধারণ চোখে দেখতে পারি না।
 
এসময় আরো উপস্থিত ছিলেন,একলাল উদ্দিন, বজলুল রহমান শিকদার, ডাঃ শামিলা তাবাসসুম,ডাঃ শীতলসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারী সহ সাংবাদিক বৃন্দ।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন