উলিপুরে ধান শুকাতে ৩ জন বজ্রপাতে আহত
কুড়িগ্রামের উলিপুরে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে তিন জন আহত হয়েছে। বর্তমানে তারা কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধী রয়েছে।
শনিবার দুপুরে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের পূর্ব দড়িচর গ্রামে নামারচর নামক স্থানে এ ঘটনা ঘটে। আহতরা হলেন নুরুল আমিন ক্বারী (৬৬), রাহেনা বেগম (৬০) ও গোলাপী বেগম (৪০)। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতক্ষ্যদর্শী সোহেল রানা জানান, শনিবার দুপুরে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের পূর্ব দড়িচর গ্রামের নামারচর নামক স্থানে ওই তিন ব্যক্তি ধান শুকানোর সময় আকস্মিক শিলাবৃষ্টিসহ বজ্রপাতে গুরুতর আহত হয়। তিনি বলেন, নুরুল আমীন নামক আহত ব্যাক্তির মাথার চুল ও পেটের চামড়া পোড়া গিয়েছে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আহত ব্যাক্তিদের কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।"
এমএসএম / এমএসএম
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied