ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

একাধিক গোয়েন্দা সংস্থার রিপোর্ট উপেক্ষা করেই- চলছিল কেরানী হাটের সেই বানিজ্য মেলা


তানোর প্রতিনিধি photo তানোর প্রতিনিধি
প্রকাশিত: ২২-১১-২০২৫ দুপুর ১১:৪৮

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট সী ওয়ার্ল্ড রেস্টুরেন্ট সংলগ্ন স্থানে চলমান অনুমোদনহীন মেলা আগামীকাল শনিবার বন্ধ করে দেওয়া হবে। বৃহস্পতিবার সকালে 'উপরে হেফজ খানা নিচে বানিজ্য মেলার বেহায়াপনা' শিরোনামে
 চট্টগ্রাম সংবাদের অনলাইন ভার্সনে  প্রতিবেদন প্রকাশের পরই পুলিশ প্রশাসন বিষয়টি আমলে নেয় এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী।
এদিকে সাতকানিয়া কেরানীহাটে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বেহালদশা হবে এবং আইনশৃঙ্খলার চরম অবনতি হতে পারে এমন আশংকা প্রকাশ করে কর্মরত একাধিক গোয়েন্দা সংস্থার তরফে উর্ধ্বতন কর্তৃপক্ষে রিপোর্ট দাখিল করা হয়েছিল, তবুও একাধিক গোয়েন্দা সংস্থার দাখিল করা রিপোর্টকে উপেক্ষা করে বানিজ্য মেলা চালিয়ে যাওয়াটাকে স্থানীয় সচেতন মহল মনে করছে হয়তো বিশাল অংকের বিনিময়ে নয়তো অদৃশ্য শক্তির ইন্ধনে এই মেলা চলছিল। 
এদিকে অনেক নাটকীয়তার পরে শুক্রবার সন্ধ্যায় সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  এএসপি আরিফুল ইসলাম  জানান, মেলার আয়োজকদের প্রয়োজনীয় কোনো অনুমোদন নেই। আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার স্বার্থে আগামীকাল (শনিবার) মেলা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে প্রতিবেদককে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গোয়েন্দা সংস্থার তরফ থেকে জানানো হয়, পুলিশ প্রশাসন মেলা বন্ধ করলেও মেলার আয়োজকরা রাত ৯.৩০ এর পর থেকে সাতকানিয়া থানায় গিয়ে প্রায় ৪০ মিনিট বৈঠক করেন কিভাবে উক্ত মেলা পুনরায় চালু করা যায়।
এদিকে প্রশ্ন ওঠতে শুরু করছে, একাধিক  গোয়েন্দা সংস্থার তথ্যে নেগেটিভ থাকার পরও কোন অদৃশ্য শক্তির কারণে চলছিল অবৈধ বানিজ্য মেলা? 

Aminur / Aminur

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা

জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা: কর্মচারীর সংবাদ সম্মেলন

গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন

শ্যামনগরে মিথ্যা মামলা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

পার্বত্য অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিনত করতে হবেঃ মীর হেলাল উদ্দীন এমপি

যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজন আটক

জলাবদ্ধতায় দুর্ভোগে কালিয়ার শুক্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

বাঘা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গুদাম ভেঙে ১৯৭ বস্ত সার নিয়ে গেল বিক্ষুব্দ কৃষক

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজহারুল

এফএনবি কেন্দ্রীয় কমিটির চেয়ার নির্বাচিত হওয়ায় জাকির হোসেনকে টাঙ্গাইলে সংবর্ধনা

দাউদকান্দিতে মহাসড়কে বাস উল্টে আহত ২০