ট্রাক-অটোরিকসা সংঘর্ষে প্রাণ গেল তামাক ব্যবসায়ীর
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাক-অটোরিকসার সংঘর্ষে শহিদুল ইসলাম (৩৮) নামে এক তামাক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ভাই ও অটোরিকসার চালক আহত হয়েছেন। আজ সোমবার (২৩ মে) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী গ্রামের তোজাম্মেল হোসেন ছেলে। আহতরা হলেন- নিহত শহিদুলের ভাই শহিদার রহমান এবং অটোচালক আনিছার রহমান।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে একটি অটোরিকসায় করে কাকিনার আকিজ টোবাকোতে তামাক বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলেন শহিদুল। এ সময় বুড়িমারী স্থলবন্দরে পণ্য আনতে যাচ্ছিল একটি ট্রাক। পরে তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের সামনে অটোরিকসাটিকে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে তামাক ব্যবসায়ী শহিদুল ইসলাম মারা যান। অটোচালক আনিছার ও নিহত শহিদুলের ভাই শাহিদার রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাজিদা সুচিত্রা জানান, তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসূল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied