ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে সামাজিক অপরাধ রোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৫-২০২২ দুপুর ১২:৩৭
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি' প্রতিপাদ্যে মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, বাল্যবিবাহসহ নানাবিধ সামাজিক অপরাধ রোধে ভোলার লালমোহনের রমাগঞ্জ ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। লালমোহন থানার আয়োজনে সোমবার (২৩ মে) সকালে রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
 
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল হক।
 
বিট পুলিশিং সভায় উপস্থিত স্থানীয় জনসাধারণের মাঝে মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, জুয়া, মোবাইল ফোনের অপব্যবহার ও সাইবার ক্রাইমসহ নানাবিধ সামাজিক অপরাধ নিরসনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করেন বক্তারা। 
 
এ সময় আরো উপস্থিত ছিলেন- রমাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী সাধারণ সদস্য প্রার্থী জুন্নুর রহমান, দিদারুল ইসলাম, ইউনুস দালাল, নুরুন্নবীসহ রায়চাঁদ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। 

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত