লালমোহনে বাংলাদেশ রবিদাস ফোরামের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ভোলার লালমোহনে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে অনগ্রসর জনগোষ্ঠীর সংগঠন বাংলাদেশ রবিদাস ফোরামের (বিআরএফ) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার (২৩ মে) সকালে সংগঠনটির লালমোহন শাখার আয়োজনে লালমোহন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিআরএফের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
পরে সংগঠনটির লালমোহন শাখার সভাপতি ধীরেন রবিদাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রবিদাসের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, বিআরএফের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিপ্লব রবিদাস কমল প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশের রবিদাস (চর্মকার/পাদুকা শিল্পী) ও ঋষি সম্প্রদায়ের মানুষেরা চামড়া ও পাদুকা শিল্পের সাথে যুক্ত। তারা কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণ, পাকা চামড়া দিয়ে জুতা প্রস্তুতকরণ ও পুরনো জুতা মেরামতের কাজে নিয়োজিত।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied