মান্দায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সেবা প্রদান
সেবা সপ্তাহে ‘ঘরে বসে ভূমি সেবা পাবেন’- এমন বার্তা পৌঁছে দিচ্ছেন নওগাঁর মান্দা উপজেলার কশব-বিষ্ণুপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দুলাল হোসেন। সোমবার (২৩ মে) সেবা সপ্তাহের শেষদিনেও সেবা নিতে আসা মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। সেবা বুথে আসা সেবাপ্রত্যাশীদের ভূমি বিষয়ক বার্তা পৌঁছে দিচ্ছেন এই ভূমি সহকারী কর্মকর্তা দুলাল হোসেন। একটি দুর্ঘটনায় তার বাম হাত কেটে ফেলা হলেও থেমে নেই তার সেবা। এক হাতেই দুই ইউনিয়নবাসীদের ভূমি সংক্রান্ত সব ধরনের সেবা প্রদান করে যাচ্ছেন তিনি।
উপজেলার কসব-বিষ্ণুপুর ইউনিয়ন ভূমি অফিসে সেবা বুথ বসিয়ে ১৯ থেকে ২৩ মে ভূমি সেবা সপ্তাহ পালনের মধ্যেদিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবাপ্রত্যাশী ও গ্রহীতাদের মাঝে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়, পাবলিক রেজিস্ট্রেশন, অনলাইনে হোল্ডিং রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরে সেবা প্রদান করে যাচ্ছেন এই সহকারী ভূমি কর্মকর্তা।
সেবা বুথে আসা কয়েকজন সেবাগ্রহীতা জানান, সেবা সপ্তাহ চলছে এটা জেনে আমাদের জমির বিষয়ে জানতে এসেছি। সঠিক পরামর্শ পেয়ে খুব ভালো লাগছে।
সেবা সংক্রান্ত বিষয়ে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দুলাল হোসেন বলেন, সেবা গ্রহণ করতে আসা সাধারণ মানুষজন যাতে পরবর্তী সময়ে ভোগান্তির শিকার না হয়ে সহজে ভূমি সেবা গ্রহণ করতে পারে সে বিষয় জানিয়ে দেয়া হচ্ছে তাদের। এজন্য অফিসে আসা সেবাপ্রত্যাশীদের সচেতনতামূলক পরামর্শ প্রদান করা করা হচ্ছে। এছাড়াও ভূমি সংক্রান্ত জটিলতায় বিষয়ে তাদের পরামর্শ দেয়া হচ্ছে।
ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে রোববার বিকেলে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এমএসএম / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে