গোয়ালন্দে রাতের আঁধারে দোকান ভাংচুর ও লুটপাটের অভিযোগ
রাজবাড়ীর গোয়ালন্দে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রাতের আঁধারে দোকান ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত সোমবার (১৬ মে) সকাল আনুমানিক ১০টার দিক গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় এ ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ কুদ্দুস শেখ (৩৫) বাদী হয়ে রাজবাড়ী জেলা আদালতে উজানচরের মাখন রায়ের পাড়া এলাকার মৃত মুনছের আলী শেখের ছেলে মো. ইয়াকুব আলী শেখ (৫০), মোহাম্মদ বকুল শেখ (৪৭), মো. রমজান শেক (৪২), ইয়াকুব আলীর শেখের ছেলে সাইদ সেখ (২৭), আইজুদ্দিন মোল্লার ছেলে হালিম মোল্লা (৩৫), ইয়াকুব আলী শেখের স্ত্রী মমতাজ বেগমকে (৪০) আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
বাদী অভিযোগে উল্লেখ করেন, তার মালিকানাধীন মুদি দোকানের আর্থিক ক্ষতির লক্ষ্যে বিভিন্ন কুটকৌশল করে আসছিল আসামিরা। হঠাৎ করে গত সোমবার ভোর থেকে আমার মালিকানাধীন দোকান ভেঙে গুঁড়িয়ে দেয় উক্ত আসামিরা। চোখের সামনে আমার দোকান ভাঙতে দেখে আমি ৯৯৯ নাম্বারে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে আমাদের দুপক্ষকে থানায় নিয়ে যায়। এরপর আমি রাজবাড়ী আদালতে মো. ইয়াকুব আলীসহ ৬ জনের বিরুদ্ধে জবরদখল ও শান্তিভঙ্গের আশঙ্কায় ফৌজদারি কার্যবিধি ১৪৪ ও ১৪৫ ধারায় প্রতিকার প্রার্থনা করে অভিযোগ করি।
তিনি বলেন, এ পর্যন্ত আমি কোনো সুরাহা পাইনি। উক্ত আসামিরা কাঠের গুঁড়ি ও সিমেন্টের খুঁটি এনে আমার দোকানে জোর করে রেখেছে নতুন দোকানঘর তুলবে বলে।
আজ সোমবার (২৩ মে) সকালে বাদী মোহাম্মদ কুদ্দুস শেখ সকালের সময়কে বলেন, আমার জীবনের ঘুঁকিসহ জমি হারানোর আতঙ্কে আছি। সরজমিন গিয়ে দোকানপাট ভাংচুরের চিহ্নসহ দোকানপাটের মালামাল রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।
এ ব্যাপারে অভিযুক্ত ইয়াকুব শেখের স্ত্রী মমতাজ বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা দোকানপাট ভেঙেছি, তবে কোনো লুটপাট করিনি। ওই দোকানের জমির মালিক আমরা।
গোয়ালন্দ ঘাট থানা সূত্রে জানা যায়, উভয়পক্ষের শান্তির জন্য আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান