ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সদস্য নিহত
ফরিদপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. আবুল বাশার নামে বিমান বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। নিহত আবুল বাশার সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাকরাইল গ্রামের বাসিন্দা। তিনি যশোর বিমান বাহিনীর মতিউর রহমান ঘাঁটিতে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, সোমবার (২৩ মে) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-মাগুরা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার ধূলদী বাজার পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, দুর্ঘটনাকবলিত একটি কাভার্ডভ্যান থেকে বিমান বাহিনীর সার্জেন্টের মৃতদেহ উদ্ধার করা হয়। যশোর বিমান বাহিনীর মতিউর রহমান ঘাঁটি থেকে একটি টিম নিহতের মৃতদেহ নিতে আসছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারাও কিছু সময়ের মধ্যে চলে আসবেন।
তিনি আরো জানান, ঢাকা থেকে আসা কাভার্ডভ্যানটি দ্রুতগতিতে চলছিল এবং চালক ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। হয়তো বড় কোনো ট্রাক বা গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির ভেতরে থাকা বিমান বাহিনীর সার্জেন্ট ঘটনাস্থলেই নিহত হন। তবে চালক পালিয়ে গেছে।
এমএসএম / জামান
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
Link Copied