ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে শিক্ষকের চুরি যাওয়া পেনশনের ১০ লাখ টাকা উদ্ধার


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৩-৫-২০২২ দুপুর ৩:৪১
ফরিদপুরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে চুরি যাওয়া শিক্ষকের ১০ লাখ টাকা উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ ঘটনার সাথে সম্পৃক্ত তিনজনের মধ্যে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা। সোমবার (২৩ মে) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
আটককৃতরা হলেন- ফরিদপুরের কোতোয়ালি থানার ডোমরাকান্দি এলাকার মো. জাহাঙ্গীর ইসলাম ও কবিরপুর গ্রামের মো. আবুল হোসেন মোল্লা।
 
পুলিশ জানায়, ফরিদপুরের মধুখালী উপজেলার মির্জাকান্দি এলাকার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো. হাতেম মোল্লা পেনশনের ১০ লাখ টাকা জেলার প্রধান ডাকঘর থেকে তুলে নিয়ে যাওয়ার সময় শহরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে চুরি যায় গত ৮ মে। এ ঘটনায় গত ৯ মে কোতোয়ালে থানায় মামলা হয়। সিসি ক্যামেরা দেখে এসআই শামীম হাসান ও মাসুদ ফকিরের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তিনজনকে শনাক্ত করে। পরে রোববার (২২ মে) রাত সাড়ে ১২টার দিকে ডোমরাকান্দি এলাকায় অভিযান চালিয়ে জাহিদুল ইসলাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে কবিরপুরের আবুল হোসেনকে আটক করা হয়।
 
অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা আরো জানান, এই চক্রের তিন সদস্য বিভিন্ন ব্যাংক ও জেলার প্রধান ডাকঘরে প্রথমে ওতপেতে থাকে এবং কেউ বেশি অংকের টাকা তুললে তার পিছু নেয়। অতঃপর সুবিধাজনক স্থান থেকে ওই টাকা চুরি বা ছিনিয়ে নেয়। 
 
তিনি জানান, আসামীদ্বয়কে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। 

এমএসএম / জামান

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত