ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

আনোয়ার হোসেন রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২৪-৫-২০২২ দুপুর ৩:১
পুলিশের বিভিন্ন অগ্রগতিমূলক কাজে রেঞ্জ পর্যায়ে উৎসাহ প্রদানের জন্য ভালো কাজের স্বীকৃতি দেয়া হয়। তারই ধারাবাহিকতায় আইন-শৃঙ্খলা বিষয়ক এবং প্রশাসনিক ক্ষেত্রে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ১৪ বারের মতো রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন (বিপিএম-পিপিএম-বার)।
 
গতকাল বেলা ১১টায় রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে চলতি বছরের এপ্রিল মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভায় রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য (বিপিএম) তাকে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচন করে পুরস্কার প্রদান করেন।
 
পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, দিনাজপুর জেলায় এসপি হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই তিনি পুলিশের ভাবমূর্তি অনেকাংশে উন্নতি করেছেন। জেলার ১৩টি থানায় প্রতি মাসে অপরাধ সভা, মাদক উদ্ধার, জটিল মামলার রহস্য উদ্ঘাটন, দুর্ধর্ষ অপরাধীদের গ্রেপ্তার, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্য, নিষ্ঠা ও সর্বোপরি তিনি একজন সৎ ও মানবিক এসপি হিসেবে দিনাজপুরে সুখ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছেন।
 
পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিলসহ জেলায় দায়িত্ব নেয়ার পর কর্মকালীন সময়ে সর্বমোট ১৪ বার রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরুস্কার অর্জন করেছেন।
 
সভায় রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন