ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

আনসার-ভিডিপির আধুনিকায়নে নানা উদ্যোগ নিয়েছেন শেখ হাসিনা : এমপি শাওন


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৫-২০২২ দুপুর ৩:১৯
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মহান মুক্তিযুদ্ধে অন্যান্য বাহিনীর মতো আনসার-ভিডিপির সদস্যদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এ বাহিনীর অনেক সদস্য শাহাদাতবরণ করেছিলেন। বর্তমানেও দেশের বিভিন্ন দুর্যোগ ও আইনশৃঙ্খলা রক্ষার্থে কাজ করছে আনসার ও ভিডিপি। সেই আনসার-ভিডিপিকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে দেশের ১২ হাজার আনসার সদস্যকে স্থায়ী করেছেন তিনি। 
 
গতকাল সোমবার (২৩ মে) সকালে লালমোহন উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে আয়োজিত উপজেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পরে উপজেলার আনসার ও ভিডিপির সদস্যদের হাতে বাইসাইকেল, সেলাই মেশিন, ছাতাসহ উপহারসামগ্রী তুলে দেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। 
 
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরার সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি মাকসুদুর রহমান মুরাদ, আনসার-ভিডিপির ভোলা জেলা কমান্ড্যান্ট আহসান উল্লাহ, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ। 

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত