সাপাহারে কুখ্যাত ডাকাত দলের সদস্য জব্বার আটক
নওগাঁর সাপাহারে থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য আব্দুল জব্বারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
এজাহারের বরাত দিয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, গত বছরের ৯ মার্চ উপজেলার মাইপুর ব্রিজ এলাকায় উপজেলার কোচকুড়িলিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে হারুন অর রশিদকে মারাত্মক যখম করে তার কাছে থাকা ডিসকভার-১২৫ সিসি মোটরসাইকেল ছিনতাই করে ডাকাত দলের সদস্য জব্বার। সে সময় থেকেই তাকে খুঁজতে থাকে পুলিশের একটি বিশেষ দল। এরপর গতকাল সোমবার (২৩ মে) সন্ধ্যার প্রাক্কালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার নিশ্চিন্তপুর মোড় এলাকা থেকে ডাকাত সদস্য জব্বারকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্বার মোটরসাইকেল ছিনতাইয়ের কথা স্বীকার করেছে এবং এর আগেও বিভিন্ন থানায় তার নামে ৯টি মামলা রয়েছে বলে সে পুলিশকে জানিয়েছে। গ্রেফতারকৃত আব্দুল জব্বার পোরশা উপজেলার শোভাপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে বলে জানা যায়।
আজ মঙ্গলবার (২৪ মে) দুপুরে গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে ওসি তারেকুর রহমান সরকার জানিয়েছেন।
এমএসএম / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা
পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি
Link Copied