ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ স্কাউটস গফরগাঁও উপজেলার ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত


নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও photo নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও
প্রকাশিত: ২৪-৫-২০২২ দুপুর ৪:৫৮
বাংলাদেশ স্কাউটস গফরগাঁও উপজেলার ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশন মঙ্গলবার (২৪ মে) সকালে অনুষ্ঠিত হয়েছে। পদাধিকারবলে উপজেলা নির্বাহী অফিসার মো. আবিদুর রহমানের সভাপতি এবং চরমছলন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান (আলম) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
 
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন বাদল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান এবং মহিলা ভাইস রেশমা আক্তার।
 
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলে সহকারী পরিচালক মো. এখলাছ উদ্দিন, এএলটি জেলা প্রতিনিধি এএসএম মোকারম হোসেন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ভূঁইয়া, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদির, ফজলুর রহমান বাহার, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম সেলিম, ফাতেমা আক্তার প্রমুখ। 
 
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, স্কাউটস দলসহ গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনায় দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. সবুজ মিয়া। 

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ