ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সাপাহার সদর ইউনিয়নে সাড়ে ৩ কোটি টাকার বাজেট ঘোষণা


সাপাহার  প্রতিনিধি photo সাপাহার প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৫-২০২২ বিকাল ৫:১
নওগাঁর সাপাহার উপজেলার সদর ইউনিয়ন পরিষদে আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য জনসম্মুখে সড়ে ৩ কেটি টাকার উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ মে) বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদের হলরুমে অসংখ্য সাধারণ মানুষের সামনে এ বাজেট পেশ করা হয়।
 
ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাদেকুল ইসলামের সভাপতিত্বে বাজেট পেশ অনুষ্ঠানে সাপাহার উপজেলার সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ সাপাহার শাখার সভাপতি শামসুল আলম শাহ, দীঘিরহাট কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুন নুর, সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোতাহার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, সমাজসেবী ও সুজন সাপাহার উপজেলা শাখার সভাপতি নুরুল হক মাস্টার, মোতাহার হোসেন চৌধুরী প্রমুখ ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত খসড়া বাজেটের ওপর বক্তব্য প্রদান করেন। 
 
এরপর সাধারণ জনগণ প্রদত্ত বাজেটটি অনুমোদনের ওপর হ্যাঁ সূচক প্রস্তাব দিলে সাড়ে ৩ কোটি টাকার বাজেট ঘোষিত ও অনুমোদিত হয়। উপস্থিত সকলের সামনে খসড়া বাজেটটি ঘোষনা করেন ইউপি সচিব মো. মহিদুল হক। 
 
বাজেট ঘোষণা অনুষ্ঠানে সাধারণ মানুষ ঘোষিত নয়া চেয়ারম্যানের নয়া বাজেট অনুয়ায়ী ইউনিয়নে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করার পারামর্শ দেন।

এমএসএম / জামান

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি