পটুয়াখালীর দুমকি হাসপাতালের শত শত খাবার স্যালাইন ডাস্টবিনে
পটুয়াখালীর দুমকি ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালের শত শত খাবার স্যালাইন ডাস্টবিনে ফেলে দেয়ার অভিযােগ উঠেছে। সােমবার (২৩ মে) দুপুরে এ স্যালাইনগুলা ফেলে দেয়ার পর সাধারণ মানুষ কুড়িয়ে নিয়ে যায়। স্থানীয়দের অভিযােগ, নার্সিং ইনচার্জ আয়শা মারেজান এ স্যালাইনগুলা বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখে ফললে তিনি ডাস্টবিনে ফেলে দেন। এসব স্যালাইনের মেয়াদ রয়েছে ২০২৫ সাল পর্যন্ত।
হাসপাতালের এক রােগীর স্বজন ছকিনা বেগম জানান, তিনি গতকাল দুপুরে হাসপাতালের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় নার্সিং ইনচার্জ আয়শা মারজানকে একটি বড় ব্যাগে করে এসব স্যালাইন নিয়ে যেতে দেখেন। অন্য মানুষজনও স্যালাইন নিয়ে যাওয়ার বিষয়টি দেখে ফললে তিনি স্যালইনগুলা পার্শ্ববর্তী ডাস্টবিনে ফেলে দেন।
দুমকি এলাকার বাসিন্দা পঞ্চাশোর্ধ্ব রব মিরা দৈনিক সকালের সময়কে জানান, ডাস্টবিনে হাজারাে স্যালাইন পড়ে থাকতে দেখে সেখান থেকে ১০০ স্যালাইন বাড়িতে নিয়ে গেছি। স্যালাইনের মেয়াদ দেখলাম ২০২৫ সাল পর্যন্ত রয়েছে, এজন্য একটু বেশি নিয়েছি।
অপর বাসিন্দা সোহরাব মিয়া জানান, হাসপাতালের সমানে দাঁড়িয়ে দেখি সবাই স্যালাইন কুড়িয় নিচ্ছে। তাই আমিও ৫০ পিস নিয়েছি।
এ বিষয়ে আয়শা মারজান দৈনিক সকালের সময়কে জানান, তিনি এ ঘটনার সাথে জড়িত নন। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। কেউ তাকে ফাঁসাতে এ কাণ্ড ঘটাতে পারে বলে তিনি জানান।
দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল শাহিন জানান, ইতোমধ্যে আয়শা মারজানকে শােকজ করা হয়েছে। বিষয়টি খতিয় দেখা হচ্ছে। এসব স্যালাইন কিভাবে ডাস্টবিনে ফেলা হয়েছে, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied