ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

অ্যানড্রয়েড ফোন সুরক্ষিত রাখবেন যেভাবে


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৬-৬-২০২১ দুপুর ১০:৩৯

অ্যানড্রয়েড ফোনের সুরক্ষা নিয়ে চিন্তিত ব্যবহারকারীরা। কিছু নিয়ম মেনে চলবে আপনার প্রিয় ফোনটি থাকবে সুরক্ষিত। জেনে নিন অ্যানড্রয়েড ফোনকে সুরক্ষিত রাখতে কী কী করবেন?

অপ্রয়োজনীয় অ্যাপস ডিলিট করুন

নিয়মিত ফোন পরীক্ষা করুন। ফোনে এমন অনেক অ্যাপস থাকে যেগুলো আপনি কখনই ব্যবহার করেন না। এই অ্যাপসগুলো আন ইনস্টল করুন। এর মধ্যে অনেক অ্যাপস ফোনে বসে থেকে ব্যাকগ্রাউন্ডে নিজের সার্ভারে আপনার ব্যক্তিগত তথ্য পাচার করতে থাকে। তাই যে অ্যাপস আপনি নিয়মিত ব্যবহার করেন না সেই সব অ্যাপস ফোন থেকে সরিয়ে দিন।

পার্মিশন ম্যানেজার

প্রত্যেক অ্যাপ ফোনের কিছু তথ্য ব্যবহারের পার্মিশন চায়। প্রত্যেক অ্যাপের পার্মিশন সেটিংস থেকে দেখে নিন। কোন অ্যাপ অপ্রয়োজনীয় পার্মিশন চাইলে সেই পার্মিশন বন্ধ করুন। সমস্যা না থাকলে প্রয়োজনীয় পার্মিশন চাওয়া সব অ্যাপস ডিলিট করে দিন। যেমন ধরুন কোন ফাইল এক্সপ্লোরার অ্যাপ যদি আপনার ফোনের ক্যামেরা অ্যাকসেস চায় তবে বুঝবেন সেখানে কিছু সমস্যা রয়েছে।

শুধুমাত্র প্লে স্টোর থেকেই অ্যাপ ডাউনলোড করুন

শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকেই অ্যানড্রয়েড অ্যাপ ইনস্টল করুন। অন্য কোন থার্ড পার্টি স্টোর অথবা ওয়েবসাইট থেকে এপিকে ডাউনলোড করে অ্যাপ ইনস্টল করবেন না।

আননোন অ্যাপ ইনস্টল বন্ধ করুন

সেটিংস থেকে ‘ইনস্টল আননোন অ্যাপ’অপশন বন্ধ করে দিন। এর ফলে ফোনে কোন এপিকে ফাইল ইনস্টল করা যাবে না। এর ফলে ফোন অ্যাপ চাইলেও ব্যাকগ্রাউন্ডে ইনস্টল হতে পারবে না।

ফাইন্ড মাই ডিভাইস

ফোন চুরি হওয়ার হাত থেকে বাঁচাতে ব্যবহার করুন ফাইন্ড মাই ডিভাইস। খুব সহজেই ফোন হারিয়ে গেলেও খুঁজে পাওয়া যাবে।

টু ফ্যাক্টর অথেনটিকেশন

গুগল ও অন্যান্য অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে টু ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করুন।

প্রয়োজন ছাড়া ওয়াই ফাই ও ব্লুটুথ বন্ধ রাখুন

প্রয়োজন না হলে ফোনের ওয়াইফাই ও ব্লুটুথ বন্ধ করে রাখুন। সুরক্ষা ছাড়াও ব্যাটারি বাঁচাতে সাহায্য করবে এই অভ্যাস।

প্রীতি / প্রীতি

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন