ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

আকবরশাহে আদালতের আদেশ অমান্য: আতংকে বসবাসকারীরা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৫-৫-২০২২ দুপুর ২:৭

নগরীর আকবরশাহ থানা এলাকায় আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি আশ্রমের জায়গায় বাহিরাগতদের টিনের বেড়া ও ঘর নির্মাণ অব্যহত রয়েছে। যার ফলে আকবরশাহস্থ  গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমের ভক্তবৃন্দ ও বসবাসকারীরা আতংকে রয়েছে। এদিকে ঘর নির্মাণ কাজ বন্ধ এবং আদালতের আদেশ বাস্তবায়ন করতে  গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি শচীন্দ্র লাল দে চট্টগ্রাম পুলিশ কমিশনার ও স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে আব্দুল মালেকের পুত্র আবু মাসুদ আজাদ (৫৫), মৃত মাজহারুল ইসলামের পুত্র মাহতাব উদ্দিন চৌধুরী (৫০), মৃত আমির হোসেনর পুত্র মো. মুজিবুর রহমান (৫০), আশ্রাফের পুত্র সামসুদ্দিন বাদল (৪০), ফরুক আহমদের পুত্র নুরুল হক মান্না প্রকাশ রহিঙ্গা, মৃত আব্দুর সোবানের পুত্র হাসান মো. রায়হান, আব্দুর  মোতালেবের পুত্র মো. আলা উদ্দিন (৩৭), রাজা মিয়ার পুত্র মো. লিটন (৩০), সাহাব উদ্দিনের পুত্র সাইফুল প্রকাশ মোটা সাইফুল (৩০), মৃত লাল মিয়ার পুত্র মো. বাহার প্রকাশ কালা বাহার (৪৫) কে অভিযুক্ত করা হয়েছে। 
অভিযোগে জানা গেছে, গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমের ৩২.০৯ একর ভূসম্পত্তি দেবত্তোর সম্পত্তি হয়। উক্ত সম্পত্তি ব্যয় হস্তান্তর প্রজাপত্তন অযোগ্য। বহিরাগত চিহ্নিত কিছু ভূমিদস্যু উল্লেখিত বি.এস ৩১২ দাগের দেবোত্তর সম্পত্তি জবর দখলের চেষ্টায় থাকলে গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি শচীন্দ্র লাল দে বাদী হয়ে চট্টগ্রামের সিনিয়র সহকারী জজ আদালতে মামালা (নং-০১/২০২২) দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আদালত আশ্রমের জমিতে বিবাদীদের অনুপ্রবেশ না করতে এবং আবেদনকারীর শান্তিপূর্ণ ভোগ দখলে বিঘ্ন সৃষ্টি না করতে নিষেধাজ্ঞা আদেশ প্রচার করেন। কিন্তু অভিযুক্তরা সন্ত্রাসীদের টাকার বিনিময়ে ভাড়া করে ওই দাগের আবস্থানকারী ভাড়াটিয়াদের উচ্ছেদের পাশাপাশি উক্ত দেবেত্তোর সম্পত্তি জবর দখলে শ্রমিক নিয়ে আশ্রমের জমিতে বেড়া দেয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একই সাথে টিনের ঘর নির্মাণকাজও অব্যহত রয়েছে। এদিকে অভিযোগকারী নির্মাণকারীদের কাছে জানতে চাইলে তারা প্রশাসনের অনুমতি নিয়ে কাজ করছেন বলে জানান। যার ফলে আশ্রমের ভক্তবৃন্দ ও বসবাসকারীরা নিরাপত্তাহীনতায় আতংকে রয়েছে। 

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

সাতকানিয়া-শহরে গোসল করে এনে নিহতের লাশ লুকোচুরি করে দাফন,চেহারা দেখেনি স্ত্রী সন্তানেরাও

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে তিতাস কমিউটারের স্টাফদের মারধরের অভিযোগ, টিকিট বিক্রি বন্ধ

প্রতিবেশীর লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত

মুকসুদপুরে বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ বার চুরি

সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের

নওগাঁয় সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার

বরিশাল গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে ১৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী গ্রেফতার!

দাউদকান্দিতে মাদরাসা শিক্ষা বিরোধী অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

ঘোড়াঘাটে আদার জমিতে গাঁজা চাষ গাছ সহ যুবক গ্রেপ্তার

খাবার তৈরির পরিবেশ অপরিচ্ছন্ন, টুঙ্গিপাড়ায় দুই রেস্টুরেন্টকে জরিমানা

নবীনগরে থানা ভাঙচুরের মামলায় ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেতা আবু মুছা গ্রেপ্তার