ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

দৌলতদিয়ায় করোনায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির খাদ্যসামগ্রী বিতরণ


ডিএম ফাহিমুর রহমান, রাজবাড়ী photo ডিএম ফাহিমুর রহমান, রাজবাড়ী
প্রকাশিত: ২৫-৫-২০২২ দুপুর ৪:৩৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার (২৫ মে) দুপুরে রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা ইউনিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। চায়না রেড ক্রিসেন্টের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিট অসহায়-দরিদ্র মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করে। ২৫ ও ২৬ মে দুই দিনব্যাপী ১ হাজার ১২৭টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

জানা গেছে, প্রতি পরিবারকে ৪০ কেজি চাল, ১০ কেজি সয়াবিন তেল, ৪ কেজি মসুর ডাল, ৪ কেজি চিনি ও ৪ কেজি লবণ দেয়া হচ্ছে। অধিকাংশ ত্রাণসামগ্রী দৌলতদিয়া যৌনপল্লীর অসহায় মহিলাদের মধ্যে বিতরণ করা হয়।

যৌনকর্মী লাইলী খাতুন (৪৫) জানান, তার মেয়ে সোহেলী খাতুন (২২) যৌনকর্মী। তার অপর ২টি ছেলে-মেয়ে স্কুলে লেখাপড়া করছে। অভাবের সংসার তাদের। কিন্তু তাদের পরিবারের নাম রেড ক্রিসেন্ট সোসাইটির খাদ্যসামগ্রী বিতরণের তালিকায় ওঠেনি।

যৌনকর্মী কুলছুম (৪০) জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় রেড ক্রিসেন্টের এই ত্রাণসামগ্রী পেয়ে তিনি খুবই খুশি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বোর্ড মেম্বার ও আজীবন সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সায়মা ফেরদৌস, পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মো. মোয়াজ্জেম হোসেন বাদল, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বীর মু্ক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার কলেজ, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল রহমান মণ্ডল, সাংবাদিক ও লালন ভক্ত মো. নজরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্টের রাজবাড়ী ইউনিটের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দীন বতু। অনুষ্ঠান পরিচালনা ও ত্রাণসামগ্রী বিতরণ করেন অধ্যাপিকা শামিমা আক্তার মুনমুন।

অধ্যাপিকা ও রেড ক্রিসেন্টের কর্মকর্তা জানান, আগামী কিছুদিনের মধ্যেই বাদ পড়া অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ছেলে-মেয়েদের বিভিন্ন ধরনের উপহারসামগ্রী দেয়া হবে।

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ