লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ভোলার লালমোহনে 'পানিতে ডুবে শিশুর মৃত্যু' প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। লালমোহন থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্পডেস্কের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ মে) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সচেতনামূলক এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন।
সভায় পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিরোধে শিশুদের পুকুর, খাল, বিল, নদী-নালার কাছাকাছি যেতে না দেয়া, শিশুদের সবসময় বড়দের তত্ত্বাবধানে রাখা, শিশুরা যাতে বাথরুমের বাথটাবে যেতে না পারে সেজন্য বাথরুমের দরজা বন্ধ রাখা এবং শিশুদের সাঁতার শেখানোসহ বিভিন্ন বিষয় আলোচনায় তুলে ধরেন বক্তারা।
লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ পৌরসভার কাউন্সিলর এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
উল্লেখ্য, চলতি বছরে লালমোহন থানায় ১৭টি অপমৃত্যুর মামলা দায়ের হয়। এরমধ্যে ৯টি পানিতে ডুবে অপমৃত্যুর মামলা রয়েছে।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied