ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

গাজীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


নাঈম মেহেদী, শ্রীপুর photo নাঈম মেহেদী, শ্রীপুর
প্রকাশিত: ২৬-৬-২০২১ দুপুর ১১:৪৫

গাজীপুরের শ্রীপুরে স্বামীর সাথে অভিমান করে শিল্পী আক্তার (২৩) নামে এক গৃহবধূ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার (২৫ জুন) দুপুর ১টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি  ইউনিয়নের ঢালীপাড়া এলাকায় আত্মহত্যার ঘটনাটি ঘটে। শিল্পী আক্তার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রায়পুর গ্রামের মোস্তফা কামালের স্ত্রী। তিনি স্বামীর সাথে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার ঢালীপাড়া এলাকার আলমগীর হোসেনের বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। তাদের সংসারে ইভা (৫) নামে একটি মেয়ে রয়েছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজ মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্বামী মোস্তফা কামাল ঘর থেকে বের হয়ে যান। পরে স্ত্রী শিল্পী আক্তার ঘরের দরজা লাগিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।

তিনি আরো জানান,  নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা।

এমএসএম / জামান

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার

কালকিনিতে ওষুধ কোম্পানির ম্যানেজারের বসতবাড়ি ভাংচুর: আহত-১

গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

খাদ্য গুদামে অনিয়ম হলে, কঠোর ব্যবস্থা নেয়া হবে: খাদ্যমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ৫০২ বোতল এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ১

দুর্গাপুর উপজেলার সদর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান বোরহান উদ্দিন

মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে সেবাকুঞ্জ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- প্রতিমন্ত্রী মীর হেলাল

আদমদীঘি কড়ই আলিম মাদরাসা একাডেমি ভবন নির্মানে দেড় কোটি টাকা বরাদ্দ

কওমি ছাত্ররা সরে দাঁড়ালেও শিল্পকলায় অনুষ্ঠান করতে পারছে না এনসিপি

শাহজাদপুরে পূরবী থিয়েটারের ৬ষ্ঠ বাংলা লোকনাট্য উৎসব অনুষ্ঠিত

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি, প্রতারণার মামলায় জেলে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু

রায়গঞ্জে নজরুল বর্ষে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

বড়লেখায় ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা