চট্টগ্রামে মামলা তুলে নিতে পুলিশের সামনে
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ সোলাইমনের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা চেয়ে না পেয়ে মারধর করার অভিযোগ উঠেছে। তাকে মারধরের একটি ভিডিও ফুটেজ সম্প্রতি ভাইরাল হয়েছে। চাঁদা দাবি ও মারধরের বিষয়ে চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে দুইজনের বিরুদ্ধে কলেজ রোডের ৭ নং ওয়ার্ডের নুরুল ইসলামের সন্তান মো.সোলাইমান বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলা তুলে নিতে গত ২৪ মে পুলিশের সামনে পুনরায় সোলাইমানকে মারাধর করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
মারধরের শিকার সোলাইমান বলেন, গত ৫ মে আমার কাছে চাঁদা চেয়ে না পেয়ে একদল সন্ত্রাসী আমাকে মারধর করে। এ বিসয়ে কর্ণফুলীর শিকলবাহা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কলেজ রোড় খতিব বাপের বাড়ির মোহাম্মদ ইব্রাহিমের সন্তান মোঃ আবদুল করিম ফোরকান ও একই এলাকার আবদুল রাজ্জাকের ছেলে আবু তাহেরকে আসামি করে আদালতে মামলা করি। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। গত ২৪ মে দুপুরে কর্ণফুলী থানা পুলিশ কোর্টের একটি নিষেধাজ্ঞা নিয়ে আমার বাড়িতে আসলে আবদুল করিম আমাকে মারধর করেন।
তিনি বলেন, যেখানে পুলিশের সামনে মামলার বাদি নিরাপদ নয়, সেখানে আমরা কার কাছে আশ্রয় নিব। তবে তিনি বলেন, পুলিশের হস্তক্ষেপের কারণে আমি প্রাণে বেঁচে যাই।
অভিযোগের বিষয়ে কর্ণফুলী থানার এসআই মোবারক হোসেন বলেন, সামান্য ধাক্কাধাক্কি হয়েছে। আমি তাদের নিবৃত করিছি। পরে যে যার মতো করে চলে গেছেন। মারামারির মতো ঘটনা ঘটেনি। পুলিশের সামনে হামলার বিষয়ে আবদুল করিম ফোরকান বলেন, আদালতের একটি আদেশের বিষয়ে পুলিশ নিয়ে আমরা ঘটনাস্থলে গেলে সোলাইমানের সাথে আমার ভাগিনা তর্কাতর্কি করছিল। তাকে শান্ত করতে থাপ্পর দিলে অসাবধনতা বশত সোলাইমানের গাঁয়ে গিয়ে পড়ে।
সোলাইমন জানান, শিকলবাহ কলেজ রোড এলাকায় গত কয়েক বছর আগে একটি ৫তলা ভবন নির্মাণ করি। আব্দুল করিম ফোরকান ও আবু তাহেরের নেতৃত্বে এলাকার একটি সন্ত্রাসী বাহিনী আমার কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তাদের দাবিকৃত টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে নির্মাণকাজের জন্য রাখা লোহার রড়সহ মূল্যবান জিনিসপত্র লুট করে। গত ৫ মে সন্ধ্যা সাড়ে ৬টায় আমি বাসা থেকে বের হয়ে মসজিদে যাওয়ার সময় আমার ওপর তারা আক্রমণ চালায়। বিষয়টি সিসিটিভি ক্যামরায় ধরা পড়ে। কে বা কারা তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে দেশব্যাপী ভাইরাল হয়। পরে প্রশাসনের পরামর্শে গত ৯ মে চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা করি। মামলা নং-১০৯/২০২২। গত ২৪ মে সাড়ে ১২ টায় পুনরায় সন্ত্রাসী বাহিনীর সদস্যরা পুলিশের সামনে আমার উপর হামলা করে। বাসায় ইটপাটকেল ছুঁড়ে। তিনি বলেন, সন্ত্রাসী বাহিনীর ভয়ে আমি ও আমার পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটচ্ছি।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
সাতকানিয়া-শহরে গোসল করে এনে নিহতের লাশ লুকোচুরি করে দাফন,চেহারা দেখেনি স্ত্রী সন্তানেরাও
ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে তিতাস কমিউটারের স্টাফদের মারধরের অভিযোগ, টিকিট বিক্রি বন্ধ
প্রতিবেশীর লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত
মুকসুদপুরে বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ বার চুরি
সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের
নওগাঁয় সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার
বরিশাল গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
মাদারীপুরের কালকিনিতে ১৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী গ্রেফতার!
দাউদকান্দিতে মাদরাসা শিক্ষা বিরোধী অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
ঘোড়াঘাটে আদার জমিতে গাঁজা চাষ গাছ সহ যুবক গ্রেপ্তার
খাবার তৈরির পরিবেশ অপরিচ্ছন্ন, টুঙ্গিপাড়ায় দুই রেস্টুরেন্টকে জরিমানা
নবীনগরে থানা ভাঙচুরের মামলায় ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেতা আবু মুছা গ্রেপ্তার
Link Copied