ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সাপাহারে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার


সাপাহার  প্রতিনিধি photo সাপাহার প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৫-২০২২ দুপুর ৪:৩১
নওগাঁর সাপাহারে গত বছরের ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার সহ দুইজ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা আন্তঃজেলা ছিনতাই ও ডাকাত দলের সদস্য বলে জানা যায়। চাঁপাইনবাগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাইদুলের ছেলে আলমগীর হোসেন (২৯) ও চাঁপাই সদর উপজেলার বেহুলা গ্রামের শরিফ আহমেদের ছেলে সানিউল আওয়াল (২৫)।
 
বৃহষ্পতিবার দুপুর ২টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) বিনয় কুমারের দেয়া তথ্য মতে, গত বছরের ৯ মার্চ সন্ধ্যার পরে সাপাহার উপজেলার কোচকুড়লিয়া মাইপুর ব্রিজ এলাকায় উপজেলার কোচকুড়িলিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে হারুন অর রশিদ সহ তার সাথে থাকা ব্যক্তিকে কয়েকজন মুখোশধারী টর্চের আলো দিয়ে পথরোধ করে। এর পর তারা মোটরসাইকেল চালক ও আরোহীকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মক যখম করে এবং তাদের কাছে থাকা ডিসকভার-১২৫ সিসি মোটরসাইকেলটি ছিনতাই করে ডাকাত দলের সদস্যরা। সেই মামলার সূত্র ধরে গত ২৩ মে মোটরসাইকেল ছিনতাই চক্রের মুলহোতা পোরশা উপজেলার শোভাপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে আব্দুল জব্বারকে আটক করে জেল হাজতে পাঠায় পুলিশ।
 
আটক আব্দুল জব্বারের দেওয়া তথ্যমতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম’র দিক নির্দেশনায় গত ২৫ মে বুধবার রাতে পুলিশ উপ পরিদর্শক (এসআই) মানিক হোসেন ও পুলিশ উপপরিদর্শক (এসআই) মুকুল হোসেন অভিযান পরিচালনা করে ঢাকা সাভার এলাকা হতে আন্তঃজেলা ডাকাত দলের অপর সদস্য আলমগীর হোসেনকে আটক করতে সক্ষম হয়। এর পরে তার দেওয়া তথ্যমতে বৃহষ্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদরের বেহুলা গ্রামের সানিউল আওয়ালের বাড়ি থেকে ছিনতাইকৃত মোটরসাইকেল সহ তাকে হাতে নাতে আটক করে পুলিশ।
 
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে বৃষ্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও  সিনিয়র সহকারী পুলিশ সুপার সাপাহার (সার্কেল) বিনয় কুমার জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি