সৌন্দর্য্যবর্ধনে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য তাগিদ
রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় জেলার একটি ব্যস্ততম এলাকা হওয়ায় মহাসড়কের দুই ধারে সৌন্দর্য্যবর্ধনের জন্য রাজবাড়ী জেলা সড়ক বিভাগ বার বার নোটিশ প্রদান করলেও রাজবাড়ী-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর হস্তক্ষেপে বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার গোয়ালন্দ মোড় আজিজ খান সুপার মার্কেটের সামনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বার বার নির্বাচিত এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী। তিনি সকলকে আস্বস্ত করেন হত দরিদ্র মানুষের কোন ক্ষতি না হয় সে ভাবে আমরা মহাসড়কের দুই পাশে সৌন্দর্য্যবর্ধনের চেষ্টা করবো। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- রাজবাড়ী পুলিশ সুপার এম শাকিলুজ্জামান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব, মোঃ নাওয়াজিশ রহমান, রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন, খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শাখাওয়াত হোসেন। আরো বক্তব্য রাখেন- শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নূর মুহাম্মদ ভূইয়া, খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আমীর আলী মোল্লা, শহিদ ওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহীন খান, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা ফজলুল হক, শাহীনুজ্জামান সাথী, মাহবুব হোসেন লিটন সদস্য শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদ, গোয়ালন্দ মোড় ব্যবসায়ী পরিষদের সভাপতি রওশনুজ্জামান খান রাচ্চু, বাবু খানসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন