ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর বিএনপির প্রতিবাদ সমাবেশে ছাত্রলীগের হামলা


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ২৬-৫-২০২২ রাত ৮:৩৮
পটুয়াখালীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কটুক্তির প্রতিবাদে সমাবেশে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ হামলায় বিএনপির অন্তত ১৫ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর ১১টায় শহরের বনানী এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছালে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। 
 
পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি দৈনিক সকালের সময়কে বলেন সম্প্রতিকালে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি করে সরকার দলীয় লোকজন। যার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে ১১টায় পটুয়াখালী জেলা বিএনপির নেতৃত্বে একটি সমাবেশ আয়োজিত হয়। আয়োজিত ওই সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাড.মজিবুর রহমান সরোয়ার প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বক্তব্য দেয়া শুরু করে। এসময় ছাত্রলীগের নেতৃত্বে আতর্কিত হামলা চালিয়ে আমাদের আহত করে। 
 
এতে আহত হয় জেলা যুবদল সভাপতি মনিরুল ইসলাম লিটন, সাধারন সম্পাদক তৌফিক আলী খান কবির, পৌর যুবদল নেতা আতিকুর রহমান, দুমকী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক জাকির হোসেন, দুকমী উপজেলা যুবদল নেতা ফারুক হোসেন এবং জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান শামীম, জেলা ছাত্রদল নেতা তানভীর হোসেন, পৌর ছাত্রদল নেতা তানভীর আহম্মেদ, আবির হাসান, মোঃ আমীনুল ইসলাম সুমন, কাওসার আহম্মেদ এবং মহিলা দলের সভানেত্রী আফরোজা সীমাসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। 
 
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাড.মজিবুর রহমান সরোয়ার দৈনিক সকালের সময়কে বলেন আওয়ামীলীগ দেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছেন, এক নায়কতন্ত্র কায়েম করেছেন এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে যে কটুক্তি করেছেন তার প্রতিবাদে আমরা শান্তিপূর্ন ভাবে সমাবেশ শুরু করি। এরমধ্য ছাত্রলীগের সন্ত্রাসীরা পুলিশের সহায়তায় আর্তকিত ভাবে হামলা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে আমাদের একাধিক নেতাকর্মীকে আহত করে। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন-বিরোধী দলের কোন কর্মসূচীতে হামলা হবেনা। 
 
পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট উজ্জ্বল বোস দৈনিক সকালের সময়কে বলেন, একটা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করায় লিপ্ত আছে। তারা নির্বাচনকে বর্জন করে নির্বাচন বিধিতে বসে তারা চোরা পথে ক্ষমতায় আসার জন্য একটা চক্রান্ত করছে। তারই অংশ হিসেবে তাদের অভ্যন্তরীণ দন্দকে তারা আওয়ামীলীগের মাথায় দোষ চাপাচ্ছে। মূলত পটুয়াখালীতে কখন তাদের সমাবেশ হয়, কখন মিটিং হয় এটা আমরা কেউই জানি না। তারা নিজেরা নিজেরাই তাদের অন্তঃদন্দের কারনে নিজেরাই মারামারি করেন এবং সেটা আমাদের মাথায় দোষ চাপানোর চেষ্টা করেন। তারা চোরা পথে ক্ষমতায় যাওয়ার জন্য তারা এই ষড়যন্ত্র গুলো করে যাচ্ছে। যেটা বাংলার জনগন জননেএী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিহত করা হবে।
 
পটুয়াখালী জেলা ছাত্রলীগ নেতা হৃদয় আশীষ দৈনিক সকালের সময়কে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কটুক্তির প্রতিবাদে ছাত্রলীগের উদ্যোগে সরকারী কলেজ চত্বর থেকে একটি মিছিল বেড় হয়। মিছিলটি বেড় হয়ে বনানী এলাকায় পৌছালে যুবদল-ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের মিছিলের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আমরা প্রতিবাদ করে তাদের প্রতিহত করি। 
 
পটুয়াখালী সদর থানা পুলিশের ইনচার্জ মোঃ মনিরুজ্জামান দৈনিক সকালের সময়কে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে দেখে দুই পক্ষ ইটপাটকেল ছুরছে। এসময় পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে সরিয়ে দেয়। বর্তমানে পরিবেশ শান্ত আছে।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত