লালমনিরহাটে ‘অভিশপ্ত আগস্ট’ নাটকের ৭৪তম মঞ্চায়ন
বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় ১৫ আগস্ট ১৯৭৫ সালের নৃশংস হত্যাকাণ্ডের ওপর ইতিহাস-আশ্রয়ী গবেষণালব্ধে নির্মিত ‘অভিশপ্ত আগস্ট’ নাটকের ৭৪তম মঞ্চায়ান হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) লালমনিরহাটের জেলা পরিষদ অডিটোরিয়ামে (নতুন) সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটি মঞ্চায়িত হয়।
লালমনিরহাট জেলা পুলিশের আয়োজনে মঞ্চায়িত অভিশপ্ত আগস্ট নাটকটির পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান (বিপিএম বার, পিপিএম বার) এবং নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক মো. জাহিদুর রহমান।
নাটক মঞ্চায়ন শেষে লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানার (বিপিএম,পিপিএম) সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন- লালমনিরহাটের জেলা প্রশাসক মো. আবু জাফর, পৌরসভার মেয়র মো. রেজাউল করিম স্বপন, ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীরপ্রতীক, কবি ফেরদৌসী বেগম বিউটি, নাটকটির রচয়িতা ও নির্দেশক নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক মো. জাহিদুর রহমান প্রমুখ।
এ সময় নাটকের গল্পের মাধ্যমে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের হত্যা করার বিষয়টি স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়, যা নিয়ে বক্তারা অনুভূতি প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধু ছাড়া স্বাধীন বাংলাদেশ হতো না। অভিশপ্ত আগস্ট নাটকের মাধ্যমে ১৯৭৫ সালের ১৫ আগস্ট খন্দকার মোশতাকরা ঘৃণ্য পরিকল্পনা বাস্তবায়নে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করে, যা একটি কালো অধ্যায়ের সূচনা করে বাংলাদেশের ইতিহাসে। বিষয়টি সুস্পষ্টভাবে মঞ্চনাটকের মাধ্যমে চমৎকার নাট্যশৈল্পির মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য ধন্যবাদ জানান তারা।
নাটক মঞ্চায়ন অনুষ্ঠানে লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর, পুলিশ সুপার আবিদা সুলতানা (বিপিএম, পিপিএম) জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মতিয়ার রহমান, কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফা জামাল (এ-সার্কেল), লালমনিরহাট পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ইনচার্জ, জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
জামান / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’