পটুয়াখালীতে পেট্রোল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
পটুয়াখালীর দুমকি উপজেলায় পাঙ্গাশিয়া ইউনিয়নের ধোপারহাট গ্রামে ইতি আক্তার (২৬) নামে এক নারীকে ঘুমন্ত অবস্থায় শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারা হয়েছে। নিহত ইতি আক্তার ধোপারহাট গ্রামের আবদুল মান্নান খানের মেয়ে।
এ ঘটনায় স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে স্বামী জলিলের (৩২) বিরেদ্ধে। বৃহস্পতিবার (২৬ মে) রাত দুইটার দিকে নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৭ বছর আগে ঢাকায় কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নুর আলীর ছেলে জলিল (৩২) এর সঙ্গে ইতি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই জলিল যৌতুকের দাবিতে ইতিক মারধর করে আসছিলো। প্রায় ৫ বছর আগে ইতি ঢাকা থেকে তার বাবার বাড়ি চলে আসে এবং তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়। স্বামীর অত্যাচার সইতে না পেরে ইতি এক সপ্তাহ আগে তার স্বামীকে ডিভোর্স দেয়। পরে গতকাল গভীর রাতে জলিল ঢাকা থেকে তার শ্বশুর বাড়িতে পৌঁছে ঘুমন্ত ইতিকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মারে। এসময় বিষয়টি ইতির বাবা দেখে ফেললে জলিল দৌড়ে পালিয়ে যায়।
দুমকি থানার ওসি আবদুল সালাম দৈনিক সকালের সময়কে জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied