ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে কলেজছাত্র শরীফ হত্যা মামলার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৮-৫-২০২২ দুপুর ১২:২৪
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার যোগীবরাট গ্রামের কৃষক মো. সাঈদ মোল্লার ছেলে ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. শরীফ মোল্লার (২৫) হত্যাকারীদের আটক ও বিচার দাবিতে বিক্ষোভ শেষে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
 
উপজেলার যোগীবরাট গ্রামে নিহতের বাড়ির সামনের সড়কে কয়েকশ নারী-পুরুষ এ বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন থেকে প্রকৃত হামলাকারীদের আটক করে আইনের আওতায় এনে অবিলম্বে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। 
 
নিহতের পরিবারের দাবি, গত ২১ মে সকালের দিকে শরীফ মোল্লা বাড়ির নিকটবর্তী ধানক্ষেতে যাওয়ার সময় প্রতিপক্ষের ২৬-৩০ জন অতর্কিতে হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। গুরুতর আহতাবস্থায় তাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার (২৪ মে) তার মৃত্যু হয়। শুক্রবার বিকেলে তাকে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

এমএসএম / জামান

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত