ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৮-৫-২০২২ দুপুর ২:১৪
ফরিদপুরের নগরকান্দায় তারিকুল শেখ (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তারিকুল শেখ উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া মধ্যপাড়া গ্রামের দেলোয়ার শেখের ছেলে। ঘটনাটি শুক্রবার (২৭ মে) রাত সাড়ে ১০টার দিকে ঘটে। নগরকান্দা থানার এসআই গোলাম কিবরিয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
নিহতের পরিবারের দাবি, তারিকুল আত্মহত্যা করেছে।
 
জানা গেছে, তারিকুল শেখের সাথে গত ৭ মাস পূর্বে একই গ্রামের মিলন শেখের মেয়ে সুমী আক্তারের (১৯) পারিবারিকভাবে বিবাহ হয়। বিবাহের পর থেকেই তাদের দুজনের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরই একপর্যায়ে শুক্রবার রাতে তারিকুল বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরের আড়ার সাথে গলায় রশি নিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করছে নিহতের পরিবার।
 
ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।
 
শনিবার নগরকান্দা থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। 

এমএসএম / জামান

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত