ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মাধ্যমিকে জেলায় শ্রেষ্ঠ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৫-২০২২ দুপুর ২:৩১
জাতীয় শিক্ষা সপ্তাহ-২২ এ ভোলা জেলার ৭টি উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ। গত বৃহস্পতিবার (২৫ মে) জেলা প্রশাসক ও জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির আহবায়ক মো. তৌফিক ই লাহী চৌধুরী এবং ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার ও জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব মাধব চন্দ্র দাস স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। 
 
এছাড়াও জেলা পর্যায়ে শিক্ষামূলক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের চার শিক্ষার্থী। বাংলা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলায় প্রথম স্থান অর্জন করেছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী তানহা আলম মম। ইংরেজি রচনা/ইংরেজি বক্তব্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনিম হোসেন তানহা।
 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ বিষয়ক নির্ধারিত বক্তৃতায়ও প্রথম স্থান অর্জন করেছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনিম হোসেন তানহা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ বিষয়ক নির্ধারিত বক্তৃতায় সাফল্য অর্জন করেছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির তাসিন জাহান।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত