ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে ৪২ কেজি রুপা উদ্ধার, আটক ২


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৮-৫-২০২২ দুপুর ৩:১১
ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪২ কেজি রুপার অলঙ্কার উদ্ধার করেছে ফরিদপুর জেলা পুলিশ। এ সময় পাচারের সাথে জড়িত দুজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া অলঙ্কারের মূল্য ৩৫ লাখ টাকা।
 
জানা গেছে, শুক্রবার (২৭ মে) রাতে ফরিদপুর শহরের গোয়ালচামট লাহেড়ীপাড়ার একটি বাসা থেকে এগুলো উদ্ধার করা হয়। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। অভিযানে পুলিশ লাহেড়ীপাড়ার বাসিন্দা  হাফিজুল হকের ছেলে কাজী মো. আসাদুজ্জামান ও  আসলাম খানের ছেলে মো. সানি খানকে আটক করে। 
 
শনিবার (২৮ মে) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, ডিবি পুলিশের একটি দল গতকাল রাতে অভিযান চালিয়ে ৪২ কেজি রুপাসহ দুজনকে আটক করে। শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা এসব অলঙ্কার দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত এই পাচারকারীরা। পাচারের সাথে জড়িত চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা অপর ৩ জন পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে। 
 
এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-খ (১) ধারায় এজাহার দায়ের করেছেন।

এমএসএম / জামান

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত