মানুষ গাছের কাছে চিরঋণী : এমপি শহীদুজ্জামান সরকার
নওগাাঁর ধামইরহাটে সামাজিক বনায়নের মাধ্যমে রাজশাহী বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় আলতাদীঘি জাতীয় উদ্যানসংলগ্ন এলাকায় বসবাসকারী নৃ-জনগোষ্ঠী ও স্থানীয় জনগোষ্ঠীর ৩৭৬ জন সদস্যকে নিয়ে পরিবেশবান্ধব ইকোট্যুরিজম ব্যবস্থাপনা, প্রতিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন অভিঘাত, অভিযোজন ও হ্রাসকরণ বিষয়ক সচেতনতামূলক এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২৮ মে দিনব্যাপী সামাজিক বন বিভাগ, রাজশাহীর আয়োজনে ও বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহর সভাপতিত্বে ধামইরহাট উপজেলা অডিটোরিয়ামে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি বলেন, মানুষ গাছের কাছে চিরঋণী, যা কখনো শোধ হওয়ার নয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, নওগাঁ সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান, পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা একেএম ফরহাদ জাহান, বন বিট অফিসার আনিছুর রহমান, ধামইরহাট থানার ওসি মো. মোজাম্মেল হক কাজী, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন