ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় ইজিবাইক ও অটোভ্যান চালকদের অতিরিক্ত ভাড়া আদায়


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ২৮-৫-২০২২ দুপুর ৩:৫১

রাজবাড়ীর পাংশায় গত এক সাপ্তাহ ধরে ইজিবাইক ও ব্যাটারিচালিত অটোভ্যানের ভাড়া বৃদ্ধি করেছেন চালকরা। যাত্রীদের অভিযোগ, জোরপূর্বক তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন চালকরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে যাত্রীরা। 

শনিবার (২৮ মে) পাংশা পৌর শহরের কালিবাড়ী মোড়ে গেলে জানা যায়, পৌর শহরের মধ্যে পাঁচ টাকার ভাড়া বৃদ্ধি করে ১০ টাকা করা হয়েছে। এছাড়াও পাংশা পৌর শহরের মেইন বাজার কালিবাড়ী মোড় থেকে হাবাসপুর, বাহাদুরপুর, মাছপাড়া, স্লুইসগেট বাজরসহ উপজেলার প্রতিনিটি হাট-বাজারে যাওয়ার জন্য পূর্বের ভাড়ার সাথে ৫ টাকা যোগ করে ভাড়া আদায় করছেন চালকরা।

এ সময় মো. বাচ্চু নামের এক অটোভ্যান চালক বলেন, তেলসহ বাজারে বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এজন্য ভাড়া বৃদ্ধি করা হয়েছে।

পাংশা পৌর শহরের কালিবাড়ী মোড়ে সিরিয়ালে থাকা একাধিক ইজিবাইক ও ভ্যানচালক জানান, কালিবাড়ী মোড় থেকে হাসপাতাল, পুরাতন বাজার, দর্গাতলা, সরদার বাসস্ট্যান্ডসহ শহরের মধ্যে বিভিন্ন জায়গায় ৫ টাকা ভাড়া ছিল। এখন পৌর শহরের মধ্যে চালকরা সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করেছেন ১০ টাকা। ১০ টাকার নিচে ভাড়া নেয়া হবে না বলে জানান চালকরা। 

আরিফুল ইসলাম নামে এক যাত্রী বলেন, প্রয়োজনের তাগিদেই ইজিবাইক ও ভ্যানে চড়তে হয় আমাদের। হঠাৎ করে ভাড়া বৃদ্ধি করেছে তারা। জোরপূর্বকভাবে অতিরিক্ত ভাড়া আদায় করছেন চালকরা।

একাধিক যাত্রী ক্ষোভ প্রকাশ করে জানান, তেলসহ বাজারে প্রায় প্রতিটি পণ্যেরই দাম বেড়েছে। এরমধ্যে গত এক সাপ্তাহ ধরে ভাড়া বৃদ্ধি করেছে অটোচালকরা। সবকিছুর দাম বেড়েই যাচ্ছে, বাড়ছে না তাদের আয়। সবকিছু মিলিয়ে খুবই বিপদগ্রস্ত বলে জানান তারা।

রবিউল ইসলাম নামে এক স্কুলছাত্র জানায়, আমার বাবা একজন কৃষক। আমার বাড়ি পাংশা পৌর শহরের বিষ্ণুপুর গ্রামে। সরদার বাসস্ট্যান্ড থেকে আমার (পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়) স্কুলে যেতে আগে ভাড়া লাগত ১০ টাকা। এখন ভাড়া লাগে ২০ টাক। এখন আমার প্রতিদিন স্কুলে যেতে-আসতে ৪০ টাকা লাগে। এতে আমাদের পরিবার ব্যাপক আর্থিক সংকটে পড়ছে। এ সময় সে সকল শিক্ষার্থীর কাছ থেকে অর্ধেক ভাড়া নেয়ার দাবি জানায়। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী বলেন, এ বিষয়ে আমি অবগত নেই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন