ফরিদপুরের নগরকান্দায় দুর্বৃত্তের হামলায় মুক্তিযোদ্ধার সন্তান নিহত
ফরিদপুরের নগরকান্দায় দুর্বৃত্তের হামলায় বাবু মোল্লা (৩৫) নামে এক বীর মুক্তিযোদ্ধার ছেলে এবং নগরকান্দা বাজার হার্ডওয়্যার ব্যবসায়ী নিহত হয়েছেন। বাবু মোল্লা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের চরছাগলদি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত জিলু মোল্লার ছেলে। গতকাল শনিবার (২৮ মে) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নগরকান্দা থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে বাবু মোল্লা তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে গ্রামের বাড়ি চরছাগলদী গ্রামে ফিরছিলেন। এমতাবস্থায় নগরকান্দা পৌর এলাকার চরছাগলদী রোডের পাশে পরিত্যক্ত এমো মিয়ার ইটভাটার সামনে পৌঁছলে পূর্বে থেকে ওতপেতে থাকা সন্ত্রাসীরা বাবু মোল্লার ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় বাবু মোল্লাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ফরিদপুরের নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
এমএসএম / জামান
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
Link Copied