পটুয়াখালীতে কলেজ শিক্ষার্থীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
পটুয়াখালী সরকারি কলেজের মেধাবী ছাত্র নাঈমুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন কলেজের শিক্ষার্থীরা। রোববার (২৯ মে) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- কলেজের শিক্ষার্থী শাহাবুদ্দিন শিহাব, বেল্লাল হোসেন, নিলয়, শারিয়ার ও নীপা আক্তার। বক্তারা নাঈমের ওপর হামলাকারী কম্পিউটার দোকানি হাসানের দ্রুত বিচার দাবি জানান।
উল্লেখ্য, গতকাল দুপুরে কলেজের অনার্স গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র নাঈমুল ইসলামকে ছুরিকাঘাত করে কলেজের সামনের কম্পিউটার দোকানি হাসান। এতে নাইম গুরুতর আহত হলে তাকে পটুয়খালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied