ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে মাসব্যাপী ২৯তম আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু মঙ্গলবার


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৯-৫-২০২২ বিকাল ৫:৯

চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আগামী  মঙ্গলবার (৩১ মে) শুরু হতে যাচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যমেলা। চট্টগ্রাম রেলওয়ে পোলোগ্রাউন্ড মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এমপি।

রোববার (২৯ মে) দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বঙ্গবন্ধু হলে এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট মাহবুবুল আলম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ও সিআইটিএফের উপদেষ্টা তরফদার মো. রুহুল আমিন, চেম্বারের পরিচালক অহীদ সিরাজ চৌধুরী স্বপন, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, অঞ্জন শেখর দাশ, ইফতেখার ফয়সাল, নাসির আলম ফাহিম প্রমুখ। সংবাদ সম্মেলনে মাহবুবুল আলম জানান,  দেশের অন্যতম প্রাচীন বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি। দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন, আমদানি-রপ্তানি, বিনিয়োগ ইত্যাদি ক্ষেত্রে এ সংগঠন কার্যকর ভূমিকা পালন করে আসছে। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে ১০০ বছরেরও অধিক সময় ধরে কাজ করে চলেছে চিটাগাং চেম্বার অব কমার্স। বছরের বিভিন্ন সময়ে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য  মেলা, এসএমই মেলা, আইটি মেলা ইত্যাদি আয়োজন এ চেম্বারের অন্যতম অর্জন।  তিনি আরো জানান, গত ২৮ বছর ধরে আমরা দেশীয পণ্যের প্রসার ও প্রচারের লক্ষ্যে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য  মেলা আয়োজন করে আসছি। গত দুই বছর করোনা মহামারীর কারণে বানিজ্য মেলা আয়োজন করা সম্ভব হয়নি। ২৯তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)-২০২২ আগামী ৩১ মে ২০২২ বিকেল উদ্বোধন করা হবে। বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি ছিলেন চেম্বারের সাবেক সভাপতি এম এ লতিফ এমপি, চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দীন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। মেলায়  ভারত, থাইল্যান্ড, ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্য মেলায় অংশ গ্রহণ করবে। 

এমএসএম / এমএসএম

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী

লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট

ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক

শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ

রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী

মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আজিজুর রহমান শামীমের বহিষ্কারাদেশ প্রত্যাহার

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি

বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গড়াই নদীতে বাড়ছে পানি,তলিয়ে গেছে বসতবাড়ি ও ফসল

স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে গরুর খামার, ছয় মাসেও জানেন না কর্তৃপক্ষ