ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পতেঙ্গা সৈকতে বেসরকারি খাতে ইজারার দেয়ার প্রতিবাদে মানববন্ধন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৯-৫-২০২২ বিকাল ৫:৯

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সৈকতকে বেসরকারি খাতে ইজারার দেয়ার সিদ্ধান্ত প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন করেছে। পতেঙ্গা সমুদ্র সৈকতের ইজারার সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে  শনিবার  বিকেলে সমুদ্র সৈকতে সমিতির সভাপতি মোঃ ওয়াহিদুল আলম মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ৪১ নংওয়ার্ড আওয়ামী  লীগের সভাপতি কাউন্সিলর আলহাজ্ব ছালেহ আহমদ চৌধুরী, ব্যবসায়ী সমিতির পক্ষে  মোঃ মাইনুল ইসলাম, লোকমান , সমাজসেবী   ওয়াহিদুল হাসান চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি জ্ঞাপন করেন ।
 এদিকে নগরীর সর্বশেষ উন্মুক্ত বিনোদন কেন্দ্র প্রকৃতির অপার দানে গড়ে উঠা পতেঙ্গা সমুদ্র সৈকত বেসরকারি খাতে ইজারা দেওয়ার চক্রান্ত প্রতিরোধের আহবান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যাপক অশোক সাহা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর। পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রামের সর্বশেষ বিনোদন কেন্দ্র যেখানে মানুষ অবসর সময়ে একটু স্বস্ত্বির নিশ্বাস নিতে পারে। এটি প্রকৃতির দানে গড়ে ওঠা সম্পদ, কোনো ব্যক্তিবিশেষের তৈরি নয়। চট্টগ্রাম শহরের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত যেসব জায়গা ছিল, উন্নয়ন আর আধুনিকায়নের নামে একে একে সেগুলো ধ্বংস করা হয়েছে। ফয়’স লেক বেসরকারি খাতে ইজারা দিয়ে অবরুদ্ধ করে ফেলা হয়েছে। আমলাতান্ত্রিক সিদ্ধান্তে ডিসি হিল বন্ধ হয়ে আছে। সংস্কারের নামে ঐতিহাসিক লালদীঘি মাঠ বন্ধ করে রাখা হয়েছে।

এমএসএম / এমএসএম

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী

লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট

ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক

শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ

রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী

মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আজিজুর রহমান শামীমের বহিষ্কারাদেশ প্রত্যাহার

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি

বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গড়াই নদীতে বাড়ছে পানি,তলিয়ে গেছে বসতবাড়ি ও ফসল

স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে গরুর খামার, ছয় মাসেও জানেন না কর্তৃপক্ষ