ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতি

রাজবাড়ীতে কলেজ শিক্ষক ও অফিস সহকারীর স্বীকারোক্তি


ডিএম ফাহিমুর রহমান, রাজবাড়ী photo ডিএম ফাহিমুর রহমান, রাজবাড়ী
প্রকাশিত: ২৯-৫-২০২২ রাত ৮:১

রাজবাড়ীতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াত চক্রের সাথে জড়িত এক কলেজ শিক্ষক ও অফিস সহকারী শনিবার আদালতে ১৬৪ ধারায় অপরাধ স্বীকার করে জবানবন্দি প্রদান করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, রাজবাড়ী ডাঃ আবুল হোসেন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মতিয়ার রহমান হিমেল ও একই কলেজের অফিস সহকরী  মোঃ জাবেদ আলী। রাজবাড়ী ডিবির ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের সার্বিক দিকনির্দেশনায় গত ২০ মে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ (২য় পর্যায়)  পরীক্ষা চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর পৌরসভার দক্ষিণ ভবানীপুর মুরগির ফার্ম বোম পুলিশের গলিতে মিজানুর রহমানের বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কাজে নিয়োজিত বিশেষ ধরনের ডিভাইস (মাষ্টার কার্ড সদৃশ্য সিম সংযুক্ত ডিভাইস এবং ছোট এয়ার ফোন) দুইটি, ১৫ টি বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন পরীক্ষার প্রশ্ন পত্রের ফটোকপি, প্রবেশপত্র, গাইড বই, অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ ১৩ জনকে গ্রেফতার  করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে একজন মহিলা পরীক্ষার্থী সহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ জন শিক্ষক রয়েছে। মূল হোতা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক মোঃ মাঈনুল ইসলাম হাওলাদারকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে। তিনি তার সোনালী ব্যাংকে একাউন্টের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা সংগ্রহ করেছে। তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে আসামী মাঈনুল ইসলাম হাওলাদার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার কথা স্বীকার করে। রাজবাড়ী পৌরসভার ডাঃ আবুল হোসেন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মতিয়ার রহমান হিমেলের কাছ থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করেছে বলে স্বীকার করে। এ তথ্যের ভিত্তিতে ডাঃ আবুল হোসেন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মতিয়ার রহমান হিমেলকে এবং হিমেলের দেওয়া তথ্যে একই কলেজের অফিস সহকরী  মোঃ জাবেদ আলীকে গ্রেফতার করা হয়। শনিবার আদালতে প্রেরণ করলে মোঃ মাঈনুল ইসলাম হাওলাদার, ডাঃ আবুল হোসেন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মতিয়ার রহমান হিমেল এবং একই কলেজের অফিস সহকারী মোঃ জাবেদ আলী আদালতে নিজ নিজ দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তীমূলক জবানবন্দী প্রদান করেছেন। বিজ্ঞ আদালত আসামীদের জামিন নামঞ্জুর করে তাদেরকে রাজবাড়ী জেল হাজতে প্রেরণ করে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ