ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুরে পুলিশি অভিযানে হেরোইন জব্দ: শিশুসহ গ্রেপ্তার-২


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২৯-৫-২০২২ রাত ১১:৫৯
দিনাজপুরের বিরামপুরে হেরোইনসহ ইমরান নামের ১৪ বছরের এক শিশু এবং মিলন (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় মাদক বিক্রির ৪’শ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিশুক (রিক্সা) জব্দ করা হয়েছে।
 
গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী ওরেফে মিলন পৌর শহরের শান্তিনগর (চকপাড়া) মহল্লার শহিদুল ইসলামের ছেলে। অভিযুক্ত ইমরান শিশু হওয়ায় তার পরিচয় ও ছবি প্রকাশ করা হয়নি।
 
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।ওসি জানান, শনিবার দুপুরে পুলিশের একটি টহল দল পৌর শহরের ঘাটপাড় ব্রীজের পৃর্বদিকে বিথি ডেকোরেটরের সামনে পাকা রাস্তা থেকে সাদা পলিথিনের ভিতর ৩ পোটলা হেরোইন (২.৮০ গ্রাম) সহ আইনের সাথে সংঘাতে জড়িত শিশু ইমরান ও মাদক ব্যবসায়ী মিলনকে গ্রেপ্তার করে। এসময় তাদের থেকে মাদক বিক্রির নগদ ৪’শ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিশুক (রিক্সা) জব্দ করা হয়।
 
আইনের সাথে সংঘাতে জড়িত শিশু ও অপর আসামী মিলনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নম্বর-২১) দায়েরের পর রবিবার দুপুরে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন