ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ বিষয়ক কর্মশালা


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ৩০-৫-২০২২ দুপুর ৩:০
পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ, বাস্তবায়নে চ্যালেঞ্জ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ সকালে পটুয়াখালী ক্লাবে বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিনুল আহসানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী এডভোকেট মো. শাহজাহান মিয়া এমপি।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চীপ হুইপ আ স ম ফিরোজ এমপি, কাজী কানিজ সুলতানা হেলেন এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান।
 
কর্মশালায় ১০ টি গ্রুপে প্রধানমন্ত্রীর বিশেষ ১০ টি উদ্যোগের বাস্তবায়ন চ্যালেঞ্জ নিয়ে দল ভিত্তিক সুপারিশ প্রনয়ন করেন কর্মশালায় অংশ গ্রহনকারীবৃন্দ।
 
নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন, শিক্ষা সহয়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচী ও সবার জন্য বিদ্যুত বিষয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা করেন অংশগ্রহনকারীরা।উপকূলীয় জেলা পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ বাস্তবায়নের সুফল সাধারন মানুষ পাচ্ছে বলে জানান অংশগ্রহণকারীরা।
 
কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, উপজেলা পরিষদের চেয়ারম্যানগন, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সাংবাদিক, ধর্মীয় নেতা ও সুশিল সমাজের শতাধীক প্রতিনিধি অংশ গ্রহন করেন।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত