শ্রীপুরে নিখোঁজের ৩ দিন পর নদীতে ভেসে উঠল কিশোরের মরদেহ
গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে ভেসে উঠেছে কিশোর বিশ্বজিতের (১৭) মরদেহ। শনিবার (২৬ জুন) সকালে কাপাসিয়া উপজেলাধীর ফকির মজনু শাহ সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিশ্বজিৎ শ্রীপুর বাজারের দক্ষিণ পাশের এলাকার বিনয় বাসফোরের ছেলে। সে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছে। সে গত ২৪ জুন বৃহস্পতিবার বিকেলে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।
নিহতের স্বজনরা জানান, শনিবার সকালের দিকে ব্রিজের পাশে নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা মরদেহটি ভেসে থাকতে দেখে। পরে জেলেরা ঘাটে খবর দিলে ইজারাদারদের মাধ্যমে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করি। পরে পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করা হয়।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, গত বৃহস্পতিবার বিশ্বজিতের নিখোঁজের বিষয়ে ফায়ার স্টেশনে খবর দিলে সন্ধ্যার দিকে ডুবুরি দল নিখোঁজ বিশ্বজিৎকে খুঁজতে নদীতে তল্লাশি চালায়। প্রথম দিনে রাত পর্যন্ত চেষ্টা করে সন্ধান না পাওয়ায় শুক্রবার সকাল থেকে বিকেল পর্যস্ত চলে তল্লাশি চলে। সন্ধ্যার দিকে উদ্ধারকাজ সমাপ্তি করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, নিখোঁজের দিন খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। শনিবার সকালে লাশ ভেসে ওঠার সংবাদ পেয়ে কাপাসিয়া থানা পুলিশকে অবগত করেছি। কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এমএসএম / জামান
ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার
কালকিনিতে ওষুধ কোম্পানির ম্যানেজারের বসতবাড়ি ভাংচুর: আহত-১
গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
খাদ্য গুদামে অনিয়ম হলে, কঠোর ব্যবস্থা নেয়া হবে: খাদ্যমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ৫০২ বোতল এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ১
দুর্গাপুর উপজেলার সদর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান বোরহান উদ্দিন
মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে সেবাকুঞ্জ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- প্রতিমন্ত্রী মীর হেলাল
আদমদীঘি কড়ই আলিম মাদরাসা একাডেমি ভবন নির্মানে দেড় কোটি টাকা বরাদ্দ
কওমি ছাত্ররা সরে দাঁড়ালেও শিল্পকলায় অনুষ্ঠান করতে পারছে না এনসিপি
শাহজাদপুরে পূরবী থিয়েটারের ৬ষ্ঠ বাংলা লোকনাট্য উৎসব অনুষ্ঠিত
আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি, প্রতারণার মামলায় জেলে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু
রায়গঞ্জে নজরুল বর্ষে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত