চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত ট্রেনযাত্রী
ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে গফরগাঁও ইউনিয়নের হাতিখলা গ্রামে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন মো. শামিম মিয়া(২৮) ও হেনা আক্তার(৫০)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাতীখলা বাজারে কাঠ ও বাঁশবোঝাই করা একটি ভ্যান রেল লাইনের পাশে রাখা ছিল। এ সময় ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন আসতে দেখে ভ্যানচালক ভ্যানটি সরাতে গেলে ভ্যানে রাখা কাঠের আঘাতে ট্রেনের দরজায় থাকা ট্রেন যাত্রী শামিম ও হেনা আক্তার ট্রেন থেকে ছিটকে পড়েন।এতে শামিমের দুই পা থেঁতলে যায় ও হেনা আক্তার মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা ইউপি চেয়ারম্যানের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরিস্থিতির অবনতি হলে পরে তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শামিম মিয়া নেত্রকোনা জেলার কলমাকন্দার কৈলাটি ইউনিয়নের শেওড়াঅন্ধ গ্রামের মো. ইদ্রিস মিয়ার ছেলে। হেনা আক্তারের ঠিকানা পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল আলম খোকন বলেন, গুরুতর আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের পরিবারের সাথে যোগযোগের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন