ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষককে অব্যহতি


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৫-২০২২ দুপুর ২:৪৭
ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহাবুদ্দিন কে অব্যহতি প্রদান করেছে উপজেলা শিক্ষা অফিস।
 
গত ২৬ মে (বৃহস্পতিবার) উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ের উশিঅ/লাল ৪২৮ নং স্মারকে তাকে অব্যহতি প্রদান করে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রেরণ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলন। 
 
এতে বলা হয়, স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনের মুঠোফোনিক বার্তা এবং বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত ও বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাতকরণে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আকতার হোসেন নান্নুর দেয়া লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রধান শিক্ষক মোঃ শাহাবুদ্দিন কে অব্যহতি প্রদান করা হয়। একইসাথে ওই বিদ্যালয়ের পরবর্তী সিনিয়র শিক্ষকের নিকট ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের হস্তান্তর ও বিদ্যালয়ের সকল তথ্য বুঝিয়ে দিতে মোঃ শাহাবুদ্দিন কে নির্দেশ প্রদান করা হয়। 
 
এ বিষয়ে জানতে অব্যহতিপ্রাপ্ত শিক্ষক মোঃ শাহাবুদ্দিনের মুঠোফোনে কল করলে ব্যস্ততার অজুহাতে কতা বলেননি তিনি। 
 
এদিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আকতার হোসেন নান্নু বলেন, গত রমজান মাসে বিদ্যালয়ের মেইনটেনেন্স কাজের বিল তুলতে আমার স্বাক্ষর নিয়েছিলেন শিক্ষক মোঃ শাহাবুদ্দিন। তবে ওই বিল না তুলে গত ২৫ মে বিদ্যালয়ের স্লিপের বিলের সাথে একত্রে তুলে তা আত্মসাত করেছেন। তাই শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দিয়েছি।
 
প্রধান শিক্ষক মোঃ শাহাবুদ্দিনকে অব্যহতি প্রদানের তথ্য নিশ্চিত করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলন বলেন, তার বিরুদ্ধে অসংখ্য রয়েছে। বিদ্যালয়ের সভাপতির দেয়া অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে তাকে প্রধান শিক্ষকের পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত