ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মান্দায় চার্জার ভ্যানের ব্যাটারি চোর আটক


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৬-২০২১ বিকাল ৫:৭

নওগাঁর মান্দায় চার্জার ভ্যানের ব্যাটারি চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার গোপালপুর এলাকা থেকে তাকে আটক কো হয়। আটককৃত চোর চক্রের সদস্য উপজেলার পরানপুর ইউপির পরানপুর উত্তরপাড়া গ্রামের মৃত আলহাজ নজরুল ইসলামের ছেলে মেহেদি হাসান পলাশ (২৬)। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত মেহেদি হাসানকে চোর সন্দেহে গোপালপুর এলাকার লোকজন আটক করে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সহকারী উপ-পরিদর্শক আসমাউল হক সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করেন। আটকের পর তার তথ্য অনুযায়ী তার বাসায় তল্লাশি চালিয়ে বাক্সের ভেতর থেকে চার্জার ভ্যানের তিনটি ব্যাটারি ও চৌবাড়িয়া বাজার থেকে একটি ব্যাটারি উদ্ধার করে থানায় নিয়ে আস‍া হয়।

এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, স্থানীয়রা চোর সন্দেহে গোপালপুর এলাকায় মেহেদি হাসান পলাশ নামে এক যুবককে আটক করেন। আটককৃত চোরের জবানবন্দি অনুযায়ী চারটি ব্যাটারি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে চুরি মামলার প্রস্তুতি চলছে।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার