ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত-৬ আহত-২


ডিএম ফাহিমুর রহমান, রাজবাড়ী photo ডিএম ফাহিমুর রহমান, রাজবাড়ী
প্রকাশিত: ১-৬-২০২২ বিকাল ৫:৫১

রাজবাড়ীর কালুখালীতে  ইজিবাইক, ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে একই প্ররিবারের ৫ জন সহ ছয় জন নিহত ও দুই জন আহত হয়েছে। বুধবার (১ জুন) সকাল ৯ টায় দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহা সড়কের কালুখালী উপজেলার চাঁদপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন কালূখালী ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ইজিবাইকের চালক ও যাত্রী। 

নিহতরা হলেন, পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদাহ বনগ্রামের বছির উদ্দিনের ছেলে (ইজিবাইক চালক) নাসির উদ্দিন মিয়া(৩৫), একই গ্রামের গ্রামের মোতালেব শেখের স্ত্রী মছিরন বেগম(৬৫)। কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের নগর বাথান গ্রামের মুকুলের দুই ছেলে নয়ন(৬) ও ইউসুফ(৮)। একই উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাস্তখোলা গ্রামের হেলাল বিশ্বাসের স্ত্রী মরিয়ম বেগম(৪০) ও তার মেয়ে শিলা(১৮)।

আহতরা হলেন, পাট্টা ইউপির পুইজোর গ্রামের মোতালেব শেখ এর ছেলে আহম্মেদ শেখ ও শাওরাইল ইউপির নগর বাথান গ্রামের মুকুলের স্ত্রী মর্জিনা বেগম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, দুর্ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারপরের পর হাসপাতালে নেওয়ার পথে আরোও তিনজন মারা গেছে। আহত ব্যাক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করেছে পাংশা হাইওয়ে থানা পুলিশ।

কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কত্বব্যরত চিকিৎসক জানান, সড়ক দুর্ঘটনায় আহত দুজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদেরকে  ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেপার্প করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী প্রাইভেটকার চালক মো. রবিউল ইসলাম বলেন, তাঁরা কুষ্টিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। কালুখালীর চাঁদপুর বাসস্ট্যান্ড পর হয়ে তাঁরা ইজিবাইকের পেছনে ছিলাম। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। এ সময় আমি ডান দিকে বের হওয়ার চেষ্টা করি।কিন্তু ইজিবাইককে ধাক্কা দিয়ে ট্রাকটি ডান দিকে চলে আসায় প্রাইভেটকারচটির সামনের অংশ ট্রাকের নিচে ঢুকে যায়।

নিহত শিলার ভাই মো. আশরাফুল ইসলাম বলেন, নিহত মছিরণ বেগম তার ছেলে ইসলাম শেখের জামিন ধরাতে ইজিবাইক যোগে রাজবাড়ী আদালতে রওনা হন।

এ সময় মছিরণ বেগম তার দুই মেয়ে মরিয়ম বেগর (আমার চাচি), মর্জিনা বেগম ও তার ছেলে আহম্মেদ শেখ। মছিরণ বেগমের নাতনি (আমার চাচাত বোন) শিলা, নয়ন ও ইউসুফকে সাথে নিয়ে যান। রাজবাড়ীতে যাবার সময় এ দুর্ঘটনা ঘটে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ