লালমনিরহাটে চেকের মামলায় ইউপি সদস্য কারাগারে
চেক প্রতারণা মামলায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জাহিদুল ইসলাম জাহিদকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১ জুন) দুপুরে জাহিদুল ইসলাম জাহিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ২০১৭ সালে পাটগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কোটতলী এলাকার ব্যবসায়ী হাসান শরীফ জুয়েলের কাছে দুই লাখ টাকা ধার নেন জাহিদুল ইসলাম জাহিদ। টাকার জন্য তাগাদা দিয়েও তিনি সে টাকা ফেরত পাননি। পরে জুয়েলকে জনতা ব্যাংকের একটি চেক লিখে দেন তিনি। চেক নিয়ে টাকা তুলতে গিয়ে দেখা যায় ওই হিসাব নম্বরে প্রয়োজনীয় টাকা নাই।
পরে ২০১৯ সালে লালমনিরহাট আদালতে ডিজনারের মামলা করেন। আদালত শুনানি শেষে টাকা উদ্ধারে চলতি বছরের এপ্রিল মাসে ছয় মাসের সাজা দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালতের সাজা ও গ্রেফতার পরোয়ানার নির্দেশ পাটগ্রাম থানায় আসলে পুলিশ ৩১ মে পাটগ্রাম বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মামলার বাদী হাসান শরীফ জুয়েল জানায়, ধার দেওয়া টাকা চাইলে তিনি একটি চেক দেন। কিন্তু ওই চেকের একাউন্টে কোন টাকা না থাকায় আমি আদালতে মামলা করি।
জোংড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবর রহমান বলেন, ‘চেক ডিজনার মামলায় আদালতের রায়ে সাজা হয় ইউপি সদস্য জাহিদের। শুনেছি এজন্য পুলিশ তাকে গ্রেফতার করেছে।’
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি জাহিদুল ইসলাম জাহিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied